ন্যাশনাল লাইফের SAFA Gold Award অর্জন
1 min read

ন্যাশনাল লাইফের SAFA Gold Award অর্জন

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার

‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

আজ ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীর হোটেলে রেডিসন ব্লুতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসি দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

ন্যাশনাল লাইফের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি, একাউন্টটেবিলিটি ও কর্পোরেট গর্ভনেন্স প্রকাশের জন্য সাফা উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *