ব্যাংকারের ইনস্যুরেন্স এসোসিয়েশীপ অর্জন 
1 min read

ব্যাংকারের ইনস্যুরেন্স এসোসিয়েশীপ অর্জন 

বীমা ডিপ্লোমা অর্জন

একজন ব্যাংকার পেশাগত দক্ষতা ও উন্নয়নে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (ব্যাংকিং ডিপ্লোমা) অর্জন করবে, বীমাবিদ অর্জন করবে ইনস্যুরেন্স ডিপ্লোমা, এটাই স্বাভাবিক। কিন্তু পেশাদার ব্যাংকারের বীমা ডিপ্লোমা অর্জন ব্যতিক্রম ও অন্যরকমই বটে। ব্যতিক্রম এই অর্জনটি করেছেন জনতা ব্যাংক প্রধান কার্যালয়, মানি লন্ডারিং এন্ড টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ইঞ্জি. দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব। এ বছর অর্থ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমী কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের সর্বপ্রথম ব্যাংকার হিসেবে বিআইএ এসোসিয়েশীপ লাভের গৌরব অর্জন করেন  তিনি । 

দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব এর পূর্বে ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (ব্যাংকিং ডিপ্লোমা) পাশ করেন। এছাড়া তিনি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনেরও (আইইবি) একজন গর্বিত মেম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *