সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যশোর জেলার মৃত্যুদাবী পরিশোধ

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যশোর জেলার বেনাপোল মেট্রো শাখার অধীনে প্রথম মৃত্যুদাবী পরিশোধ।
প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র ৪ দিনের মধ্যে মৃত্যুদাবীর টাকা পরিশোধ করলো বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য ও প্রযুক্তি-নির্ভর, কমিটমেন্টে সেরা, ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত চতুর্থ প্রজন্মের সেরা কোম্পানি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আতিয়ার রহমান ছিলেন সোনালী লাইফের একজন গ্রাহক।তিনি পেশায় ছিলেন একজন (সিএন্ডএফ) কর্মকর্তা। নিজের নামে ১০ বছর মেয়াদি মাসে ১০০০/= টাকা প্রিমিয়ামের একটি ডিপিএস করেন। ৩ বছরে ৩৬,০০০/= টাকা প্রিমিয়াম জমা দেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা যান।
এমতাবস্থায় সোনালী লাইফ মৃতব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে বিন্দুমাত্র দেরি করেনি।
প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাত্র ৪ দিনের মধ্যে সোনালী লাইফ মৃত আতিয়ার রহমানের কন্যা মোছাঃ জান্নাতুল ফেরদৌস মিমের হাতে ৩ বছরের মুনাফাসহ মৃত্যু দাবীর ১,৩১,৫৯০/= এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত নব্বই টাকার চেক হস্তান্তর করে।
উক্ত চেকবিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ শাহজাদা হোসাইন সাজু , বেনাপোল মেট্রো শাখার ইউনিট ম্যানেজার ও ইনচার্জ জনাব মোঃ শেখ মঈনুদ্দীন, ইউনিট ম্যানেজার মাওলানা মোঃ আব্দুল আলীমসহ বেনাপোল মেট্রো শাখার সন্মানিত এফ এ বৃন্দ।
