1 min read

গৌরিপুর ও সন্দ্বীপে জেনিথ লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

 জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লার গৌরিপুর বাজারে ও চট্টগ্রামের সন্দ্বীপ শাখা অফিসে প্রশিক্ষণ কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) শাখা দুইটিতে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. ফরিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন এএমডি (উন্নয়ন) মো. সোয়েল মোল্লা।

চট্টগ্রামের সন্দ্বীপ শাখা অফিসে মাসিক উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উন্নয়ন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. মাকসুদুর রহমান নিশান, সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংকের সন্দ্বীপ শাখার ব্যাংকার মো. সোহেল রানা।

সভার সভাপতিত্ব করেন সন্দ্বীপ শাখা অফিসের ইনচার্জ ও জিএম (উন্নয়ন) এম এইচ কামরল হাসান। উভয় সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *