যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে আয়োজিত ফার্স্ট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট উপলক্ষে যশোর সেনানিবাসে বৃক্ষ রোপন করা হয়।
টুর্নামেন্টের সমাপনী দিন ১৫জুলাই যশোর সেনানিবাসের জিওসি ও যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ এবং ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ বৃক্ষ রোপন করেন।
এ সময় যশোর সেনানিবাসের উর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সিএফও, এইচআরডি প্রধান ও জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত উক্ত গলফ টুর্নামেন্টে যশোর, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০৩ জন গলফার অংশ গ্রহণ করেন ।