1 min read

২% নগদ লভ্যাংশ ঘোষণা

চার্টার্ড লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা এবং শেয়ার বাজারে আসার পর এই প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।

চার্টার্ড লাইফ চেয়ারম্যান দেশের বাহিরে থাকায় এবং ভাইস চেয়ারম্যান অসুস্থ থাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফের পরিচালক মোহা. নূর আলী।

চার্টার্ড লাইফের সকল শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং উল্লেখিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *