আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর
1 min read

আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর

৩.০৫ লক্ষ টাকার মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ আস্থা, স্বচ্ছতা, কমপ্লায়েন্স, প্রতিশ্রুতি রক্ষা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ইতিমধ্যে বীমা শিল্পে স্মার্ট জীবন বীমা কোম্পানির “উদীয়মান রোল মডেল” হিসেবে সুপরিচিতি লাভ করেছে।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি এর উপস্থিতি ছিলেন। এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি ডাঃ মোঃ আশরাফুল হক, এমবিবিএস এবং সাথে ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি আব্দুল মান্নান।এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *