বগুড়াতে মোট ২ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

২৯ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বগুড়াতে মোট ২ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে।
বগুড়ার মমইন পার্কে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে উক্ত টাকার বীমা দাবী পরিশোধ করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
ন্যাশনাল লাইফের বগুড়া এরিয়া প্রধান মিজানুর রহমানের সভাপতিতে, অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনবীমা পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রধান কাজী আবদুল মতিন, দিনাজপুর এরিয়া প্রধান মোঃ আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়া প্রধান মোঃ খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ভিপি জি এম হেলাল উদ্দিন, জনবীমা বগুড়া এরিয়া প্রধান এভিপি আবদুল্লা আল-সাকিল, সিরাজগঞ্জের জোন প্রধান জাহিদুল ইসলাম জাহিদ, কুড়িগ্রাম জোন প্রধান মিজানুর রহমান মিজান প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর ও সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ বীমা দাবী পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং সময়মতো গ্রাহকের দাবী পরিশোধ করে। তিনি আরো বলেন, যে কোম্পানী যত বেশী দাবী পরিশোধ করবে, সে কোম্পানী তত বেশী ব্যবসা অর্জন করবে।
