আলফা লাইফের ‘মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং এপ্রিল-২০২৪’ অনুষ্ঠিত

০৪/০৫/২০২৪ ইং রোজ শনিবাার এক মনোরম পরিবেশে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সু-সজ্জিত সেমিনার কক্ষে কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর “১০ বছর পুর্তি” উদযাপনের মাধ্যমে ‘মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং এপ্রিল-২০২৪’ এবং ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “১০ বছর পুর্তি” কেক কাটেন প্রধান অতিথি জনাব নুরে আলম ছিদ্দিকী অভি, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আরও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন) সহ কোম্পানীর সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে এপ্রিল-২০২৪ মাসের ব্যবসায়ীক প্রতিবেদন উপস্থাপন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে এপ্রিল-২০২৪ মাসে ১২.৫০ কোটি টাকার অধিক প্রিমিয়াম এবং ৩৪৬৪ টি নতুন পলিসি সংগৃহীত হয়।
