ব্যারিস্টার রেদওয়ান হোসেন এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবসিডিয়ারী প্রতিষ্ঠান এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিকিউরিটিজের ৫০তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ব্যারিস্টার রেদওয়ান হোসেন স্কলাসটিকা বাংলাদেশ থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে কিংস কলেজ লন্ডন থেকে এলএলবি অনার্স ও লিংকনস ইন ইউকে থেকে বার-এট-ল […]
