গ্রাহকদের ৬২ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করল হোমল্যান্ড লাইফ
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রায় চারশ’ গ্রাহকের উত্থাপিত বীমা দাবির ৬২ লাখ টাকা পরিশোধ করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। হোমল্যান্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানিটির […]
