Highlight News
আন্তর্জাতিক
করপোরেট
অ্যাওয়ার্ড
প্রোটেক্টিভ ইসলামী লাইফে মৃত্যুদাবির চেক হস্তান্তর
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক শাহিনা বেগমের মৃত্যুদাবি বাবদ ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গত ৯ মে কোম্পানির সালেহ সদন কার্যালয়ে এই মৃত্যুদাবি পরিশোধ অনুষ্ঠিত হয়। বীমা গ্রাহকের মনোনিত নমিনী বৃষ্টি আক্তারের হাতে চেকটি তুলে দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফের এসএমডি (উন্নয়ন) জাকির হোসেন মেহেদী। এ সময় কোম্পানির এমডি (উন্নয়ন) মাসুদা আক্তার আখিসহ অন্যান্য […]
ইন্স্যুরেন্স একাডেমিতে ডিপ্লোমা ইন একচ্যুয়ারিয়াল সায়েন্স কোর্সের উদ্বোধন
ডিপ্লোমা ইন একচ্যুয়ারিয়াল সায়েন্স কোর্স চালু করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) । বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী মঙ্গলবার (১৪ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। ইন্স্যুরেন্স একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। একাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ’র […]
উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বেঙ্গল ইসলামি লাইফের ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ
নির্বাচিত সেলস ম্যানেজার (এসএম) এবং ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত ১২-১৪ মে ঢাকার উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে “সেলস ম্যানেজমেন্ট এন্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেল্স এক্সিকিউটিভস” শীর্ষক এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সেলস এন্ড সফট স্কিলস […]
জেনিথ ইসলামী লাইফের মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা
শনিবার (১১ মে) মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান। সভার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। অনুষ্ঠান […]
প্রগতি লাইফের বার্ষিক সম্মেলনে পুরস্কৃত ব্যবসা সফল কর্মকর্তারা
সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক […]
বেঙ্গল ইসলামি লাইফের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান
শনিবার (১১ মে) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৪ সালের ১ম ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা সেরা উন্নয়ন কর্মকর্তাদের অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়। কোম্পানির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই আয়োজন করা হয়। কোম্পানির ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভুইয়ার পরিচালনায় পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. […]
জেনিথ ইসলামী লাইফ গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে
বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ৪০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে বীমা পলিসির মেয়াদ পূর্তিতে বা মৃত্যুদাবির ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা মূল বীমা অংকের ওপর সর্বোচ্চ ৪০ টাকা হারে বোনাস পাবেন জেনিথ ইসলামী লাইফের […]
একচ্যুয়ারি পড়তে বৃত্তি দিচ্ছে সরকার, আবেদনের বর্ধিত সময়সীমা ৩০ জুন
২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ইন একচ্যুয়ারিয়াল সায়েন্স, মাস্টার্স ইন একচ্যুয়ারিয়াল ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল একচ্যুয়ারির জন্য আংশিক বৃত্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। আগামী ৩০ জুন (রোববার) বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদন করা যাবে। এই মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করে গত ২৯ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুনরায় প্রকাশিত […]
পপুলার লাইফ ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমা সেবা দিতে সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসাইন। এ সময় […]
৩৩% প্রিমিয়াম আয় বেড়েছে বেঙ্গল ইসলামী লাইফের
সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৩ সালে বেঙ্গল ইসলামী লাইফ মোট প্রিমিয়াম আয় করেছে ৬০ কোটি ৬ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৪৫ কোটি ৫ লাখ টাকা। এই হিসাবে কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় বেড়েছে ১৫ কোটি ১ লাখ টাকা বা ৩৩.৩২ শতাংশ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা বেঙ্গল ইসলামী লাইফের ৩১ […]
