Highlight News
আন্তর্জাতিক
করপোরেট
অ্যাওয়ার্ড
পথচারীদের মাঝে কর্ণফুলী ইন্স্যুরেন্সের বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ
মঙ্গলবার (৩০ এপ্রিল) তীব্র তাপদাহ ও গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেয়ার লক্ষ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স। মতিঝিলস্থ বীমা কোম্পানিটির নিজস্ব ভবন মেঘনা-কর্ণফুলী বীমা ভবনের সামনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং […]
হিট স্ট্রোকের মৃত্যুদাবি জরুরি ভিত্তিতে পরিশোধের নির্দেশনা বিআইএ’র
সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে কোন বীমা গ্রাহক মারা গেলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ জরুরি ভিত্তিতে পরিশোধের নির্দেশনা দিয়েছে বীমা মালিকদের সংগঠন বিআইএ। একইসঙ্গে স্বাস্থ্য বীমা পলিসির সুবিধাদি প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক চিঠিতে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । চিঠিতে স্বাক্ষর […]
রাবি’র দুই শিক্ষার্থীর মৃত্যুতে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ লাইফ
সোমবার (২৯ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রাবি’র ট্রেজারার কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। জেনিথ ইসলামী লাইফের ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিকের নিকট চেক দুটি হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. […]
সোনালী লাইফে প্রশাসক নিয়োগে আইডিআরএ’র আদেশ সুপ্রিম কোর্টে বহাল
সোনালী লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে প্রশাসক নিয়োগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। একইসঙ্গে পরবর্তী দুই মাসের মধ্যে পূণার্ঙ্গ শুনানি করে বিষয়টির নিষ্পত্তির আদেশ জারি করেছেন আদালত। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির […]
তীব্র তাপদাহে বাড়ছে অসুস্থতা, চিকিৎসা খরচ পাওয়া যায় স্বাস্থ্য বীমায়
তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীসহ সারাদেশের জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এমনকি মৃত্যুর সংবাদও মিলছে হিটস্ট্রোকে। দিন যতই যাচ্ছে বাড়ছে এই তাপমাত্রা। ভাঙছে পুরনো সব রেকর্ড। বিশেষ সতর্কতা বা হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র তাপদাহে হিট স্ট্রোক, ডায়রিয়া ও জ্বরসহ নানান অসুস্থতা নিয়ে হাসপাতাল-ক্লিনিকে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ করেই অসুস্থ হওয়া […]
ড. নাজনীন কাউসার চৌধুরীকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা
ড. নাজনীন কাউসার চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ২৯ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে তার দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানান জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বীমা কোম্পানিটির […]
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডিপ্লোমা এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডিপ্লোমা এসোসিয়েশন (বিআইডিএ)’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিনিক্স ইন্স্যুরেন্সের কনসালটেন্ট কিউ এ এফ এম সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রধান অনুষদ সদস্য মো. ইব্রাহীম হোসাইন, এসিআইআই। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের […]
বীমা দাবি ব্যবস্থাপনা গাইডলাইন্স জারি করেছে আইডিআরএ
রোববার (২৮ এপ্রিল) বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে ’বীমা দাবি ব্যবস্থাপনা গাইডলাইন্স, ২০২৪’ জারি করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গাইডলাইনটি- বীমাকারী; পুনর্বীমাকারী; জরিপকারী […]
বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি হলেন গিয়াস উদ্দীন
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র লাইফ টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি মনোনিত হয়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। মোহাম্মদ গিয়াস উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব একচ্যুয়ারিয়াল সায়েন্স (এমএএস) সম্পন্ন করেন। দেশের বীমা শিল্পে […]
অগ্নিবীমা দাবির ৭১ লাখ টাকার চেক হস্তান্তর করল প্রাইম ইন্স্যুরেন্স
জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডকে অগ্নিবীমা দাবির ৭০ লাখ ৬৯ হাজার ২৮৭ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শনিবার (২৭ মার্চ) জিপিএইচ ইস্পাত কোম্পানির প্রধান কার্যালয়ে প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক ও ক্লেইমস এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গির আলমের হাতে চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য […]
