আন্তর্জাতিক
করপোরেট
অ্যাওয়ার্ড
মৌলিক ৩ ঝুঁকি মোকাবেলায় অগ্নি বীমা
অগ্নি বীমার মাধ্যমে সাধারণত তিনটি মৌলিক ঝুঁকি অবরিত করা হয়। সেগুলো হলো- আগুনের ঝুঁকি; বজ্রপাত এবং ৩) বিস্ফোরণ। অতিরিক্ত প্রিমিয়াম প্রদান এবং বীমা কোম্পানির সম্মতি সাপেক্ষে বেশ কিছু ঝুঁকি যা Allied perils নামে পরিচিত, যেমন- দাঙ্গা, ধর্মঘট, বিদ্বেষপূর্ণ ক্ষতি, ভূমিকম্প, বন্যা ইত্যাদি ঝুঁকি ক্রয় করা সম্ভব হতে পারে। অগ্নি বীমায় যে সকল সম্পত্তি অবরিত করা […]
কর্মচারী ক্ষতিপূরণ বীমা কেন প্রয়োজন
কর্মচারী ক্ষতিপূরণ বীমা (Workers Compensation Insurance) বর্তমান বিশ্বে খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বীমা। বিশ্বের অনেক দেশে Labor Law বা Labor Ordinance এর মাধ্যমে এই বীমা বাধ্যতামূলক করা হয়েছে। কল-কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত সাধারণত নিম্ন বেতনভুক্ত কর্মচারী বিশেষ করে শ্রমিকদের জন্য এই বীমা অধিক প্রযোজ্য। বিশেষ করে মিল-ফ্যাক্টরীতে কর্মরত অবস্থায় শ্রমিক বা কর্মচারীদের বিভিন্ন […]
জীবন বীমা কেন গুরুত্বপূর্ণ
মৃত্যু অবধারিত বা নিশ্চিত। কিন্তু এর সময় অনিশ্চিত। জীবন বীমা (Life Insurance)’র মাধ্যমে মৃত্যুর ঝুঁকি আবরিত করা সম্ভব, মৃত্যুকে নয়। আমাদের আর্থিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষাপটে জীবন বীমার গুরুত্ব অপরিসীম । আমাদের দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাধারণত পরিবারের প্রধানকে সংসারের সকল দায়িত্ব গ্রহণ বা পালন করতে হয়। যেকোন […]
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হকের মায়ের ইন্তেকাল
রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকের মা শাহিদা খাতুন রাজধানী ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হকের বাসা রাজধানী ঢাকার আদাবরে। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) বাদ জোহর […]
এনাম মেডিকেলের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের করপোরেট চুক্তি
সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সম্প্রতি একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। এই চুক্তির ফলে বীমা কোম্পানিটির সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ হাসপাতালটিতে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম ও […]
মেটলাইফ চালু করল এজেন্টদের জন্য অত্যাধুনিক ইন্স্যুরেন্স সেলস অ্যাপ
এজেন্টদের জন্য সম্প্রতি ‘মাইলাইফ’ মোবাইল সেলস অ্যাপ চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো বীমা এজেন্ট-কেন্দ্রিক অ্যাপ চালু হলো। এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন মেটলাইফ বাংলাদেশের এজেন্টরা। গ্রাহকদের বীমা ক্রয়ের অভিজ্ঞতা সহজ করে তোলা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে এজেন্টদের সক্ষমতা বৃদ্ধিতে এই এপ চালু করা হয় । রাজধানী ঢাকায় সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে […]
পরিশোধিত মূলধন ও এফডিআর বিষয়ে আইডিআরএ’র কঠোর নির্দেশনা
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বীমা কোম্পানির পরিশোধিত মূলধন ও বিনিয়োগের এফডিআর বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । জিএডি সার্কুলার নম্বর- ১৭/২০২৪ জারি করে এই নির্দেশনা দেয়া হয়েছে। লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পাশাপাশি সকল তফসিলি ব্যাংকেও এই নির্দেশনা পাঠানো হয়েছে। এই সার্কুলারে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ। […]
সোনালী লাইফের নতুন চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামান। বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। কাজী মনিরুজ্জামান ম্যাক্স সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রয়েছেন বলে তথ্য দেয়া হয়েছে সোনালী লাইফের […]
পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভা ময়মনসিংহে
বুধবার (১৭ জানুয়ারি) ময়মনসিংহ আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ […]
বীমা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে সরকার
সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (১৭ জানুয়ারি) জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষ্যে ”রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে সরকার” এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক দুটি শিরোনামে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দু’টি বিভাগে রচনা আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ক- গ্রুপ (বিদ্যালয় বা মহাবিদ্যালয় ও সমমান) এর বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বীমা শিল্পের অগ্রযাত্রায় […]
