Highlight News
আন্তর্জাতিক
করপোরেট
অ্যাওয়ার্ড
আইডিআরএ’র তালিকাভুক্ত ২৫ অডিট ফার্ম
সোমবার (১৫ জানুয়ারি) এক অফিস আদেশে বাংলাদেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিতে নিরীক্ষা পরিচালনার জন্য ২৫টি অডিট ফার্মের তালিকা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তালিকাভুক্ত অডিট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাহফিল হক এন্ড কোং; জোহা জামান কবির এন্ড কোং; এইচএম এনাম এন্ড কোং; আহমেদ মাসুক এন্ড কোং; ইসলাম জাহিদ এন্ড কোং; সফিক বসাক এন্ড কোং; আজিজ […]
সন্ধানী লাইফ গ্রাহকের ৩৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল
গ্রাহক সেবায় বরাবরই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এগিয়ে আছে । সব সময় গ্রাহকের সকল পাওনা সময় মত পরিশোধ করছে ও করার চেষ্টা করে যাচ্ছে বীমা কোম্পানীটি । সে ধারাবাহিকতায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসি গ্রাহক আবুল কালাম এর মেয়াদোত্তর বীমা দাবির ৩৫ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার চেক হস্তান্তর করেছে। কোম্পানির প্রধান কার্যালয়ে […]
ক্রেডিট কার্ড হোল্ডারদের সুরক্ষায় বীমা
যেকোন ব্যাংক বা লিজিং কোম্পানির ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য এক ধরণের বীমা পরিকল্প রয়েছে, যাকে বলা হয় ক্রেডিট শিল্ড (Credit Shield) । এই পরিকল্পের প্রধান আকর্ষণ-ই হচ্ছে বীমা অংকের দুই থেকে তিনগুন পর্যন্ত বীমা সুবিধা দেয়া হয়ে থাকে। প্রিমিয়াম খুবই সামান্য যাকে আমরা ক্রেডিট শিল্ড বলছি। এই পরিকল্পের সুবিধা পাবেন ব্যাংক এবং ক্রেডিট কার্ডহোল্ডারের (বীমা […]
প্রগতি লাইফ ও ডাচ-বাংলার মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বলেন, জীবন বীমাকে জনগণের কাছে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে […]
বেঙ্গল ইসলামি লাইফের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা
রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। কোম্পানি সেক্রেটারির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির […]
স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফের
রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। মো. আবদুর রহমানের নিকট স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন জেনিথ […]
ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাসে ২ লাখ টাকা সম্মানী নেন
মাসে ২ লাখ টাকা অনারিয়াম বা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামান। কিন্তু আইন অনুযায়ী, বোর্ড মিটিং ফি ব্যতিত অন্য কোন উপায়ে বেতন-ভাতা বা সম্মানী নেয়ার সুযোগ নেই বীমা কোম্পানির পরিচালকদের। আইডিআরএ’র নির্দেশনা অনুসারে বীমা কোম্পানির একজন পরিচালক বোর্ড বা পর্ষদ সভায় যোগদান করলে সর্বোচ্চ ৮ হাজার টাকা হারে মিটিং ফি গ্রহণ […]
পপুলার লাইফের মাসিক সমন্বয় ও ব্যবসা পর্যালোচনা সভা রংপুরে
রোববার (১৪ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল বারাকাহ ইসলামি ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী […]
সোনালী লাইফের মুখ্য নির্বাহীকে দায়িত্ব পালনে নিরাপত্তা দিতে ডিএমপিকে আইডিআরএ’র চিঠি
রোববার (১৪ জানুয়ারি) ডিএমপি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে মীর রাশেদ বিন আমানকে নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কার্যালয়ে পাঠানো হয়। এর আগে ১০ জানুয়ারি (বুধবার) সোনালী লাইফ ইন্স্যুরেন্সের […]
