Highlight News
আন্তর্জাতিক
করপোরেট
অ্যাওয়ার্ড
জেনিথ লাইফের গ্রাহকরা রকেটের মাধ্যমে প্রিমিয়াম জমা করতে পারবেন
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে সরাসরি প্রিমিয়াম জমার সুবিধা নিয়ে এলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে গ্রাহকদের প্রিমিয়াম জমা দেয়ার জন্য আর এজেন্টদের স্মরণাপন্ন হতে হবে না। এছাড়াও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পাশাপাশি নিদিষ্ট ব্যাংকের শাখা বা উপ-শাখায় গিয়ে ব্যাংকের জমা স্লিপের মাধ্যমেও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহকগণ প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন […]
৬৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফের
শনিবার (৯ ডিসেম্বর) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৬৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব ও সিএফও। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস […]
গার্ডিয়ান লাইফ ও সিটি ব্যাংক এর মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে […]
মৃত্যুদাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফ গ্রাহকের
সুমন বড়ুয়া এজেন্সীর গ্রাহক ইব্রাহিম খলিল মিলন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি এই বীমা দাবি পরিশোধ করে বীমা কোম্পানিটি। মৃত্যুদাবি বাবদ বোনাসসহ ১ লাখ ৪০ হাজার ৫১১ টাকার চেক গ্রাহকের স্ত্রী এবং পলিসির নমিনী সালমা বেগমের হাতে তুলে দেন কোম্পানির চট্টগ্রাম সেলসের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট […]
জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী উন্নয়ন সভা মনিরামপুরে
রোববার (২৪ ডিসেম্বর) যশোরের মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন মনিরামপুর শাখা অফিসের ইনচার্জ ও এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (উন্নয়ন) আব্দুল ওয়াহেদ। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস […]
ডেল্টা লাইফের ৩০ শতাংশ করে লভ্যাংশ অনুমোদন
২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ করে মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। মহামান্য সুপ্রিমকোর্টের আপীল বিভাগের আদেশের বলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী উক্ত এজিএম সমূহে সভাপতিত্ব করেন। কোম্পানির […]
মেটলাইফ ফাউন্ডেশনের দৃষ্টি নন্দন উদ্যোগ
ঢাকা শহরের আর্মি স্টেডিয়াম থেকে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণি থেকে ফার্মগেটে পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজপথটির মাঝখানের ডিভাইডারে ১৭,০০০ গাছ লাগিয়ে এবং রঙিন ছবি এঁকে দৃষ্টি নন্দন করে তোলা হয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়নে সাহায্য করেছে শক্তি ফাউন্ডেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে প্রতিদিন হাজারো দেশি এবং বিদেশী, সাধারণ ও […]
২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা মেটলাইফ বাংলাদেশ।
আবারো সেরা করদাতা মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে মেটলাইফ-ই একমাত্র জীবনবীমা কোম্পানি যা সেরা করদাতার স্বীকৃতি পেয়েছে। ২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র জীবনবীমা প্রতিষ্ঠান হিসেবে এ নিয়ে ১৩ বার এই স্বীকৃতি পেলো মেটলাইফ। ২০২২-২৩ করবর্ষে জাতীয় কোষাগারে কর হিসেবে ২২২ কোটি টাকারও বেশি জমা দিয়ে দেশের […]
৪৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ
২০ ডিসেম্বর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী নরসিংদীতে ৪৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে উক্ত টাকার বীমা দাবী পরিশোধ করা হয়। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব […]
ন্যাশনাল লাইফের SAFA Gold Award অর্জন
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। আজ ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীর হোটেলে রেডিসন ব্লুতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য […]
